শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু
১৬

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের প্রতিবেশি মো: নুরুল ইসলাম ও মো: সানি জানান, দুই সন্তানের জননী নিহত গৃহবধূ হেপি আক্তার (৪৩) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহের উদ্দেশ্য বাড়ির পাশের গাছ থেকে পাতা পাড়ার সময় একঝাক ভিমরুল তাকে আক্রমন করে কামড় দেয়। এ সময় তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২ টার দিকে তিনি মারা গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে লাশ বাড়িতে নিয়ে আসলে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হেপি আক্তারের স্বামী কান্চন মিয়া হোসেনপুর বাজারের একজন ব্যাবসায়ী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com