এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি: | রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিশুদ্ধ খাদ্য আদালত ভেজাল বিরুধী অভিযান চালিয়ে দুই হোটেল ও এক মিষ্টান্ন ভান্ডার মালিককে ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
ভেজাল বিরুধী এ আদালতের অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। খাদ্য আদালত সুত্রে জানা যায় শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি হোসেনপুর উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদন ও ব্যবসা প্রতিষ্ঠানে আদালত পরিচালনা করেন।
এ সময় পরিদর্শনে অসহযোগিতা এবং ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের অভিযোগে ময়নামতি রেস্টুরেন্টকে এক লাখ টাকা ও ফ্রিজে বাসি মুরগির মাংস সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে শাহী মহল রেস্তারাকে এক লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধের দায়ে কুলেশ্বরী মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আদালত জানিয়েছেন জনস্বার্থে বিশুুদ্ধ খাদ্য আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com