শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ভেজাল বিরোধী অভিযান ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ভেজাল বিরোধী অভিযান ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
৩৯

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদর বাজারে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার ( ২১ অক্টোবর ) উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ। অভিযানে বিভিন্ন হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাদ্য সরবরাহের দায়ে অর্থদণ্ড প্রদান করেছেন । তিনি একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন,ভবিষ্যতে এসব অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত মামলা দায়ের ও জরিমানাসহ কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এছাড়া সকল মিস্টান্ন দোকানগুলোকে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত করা ও বাসি মিষ্টির শিরা পুনঃব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন ৷ তিনি পৌর সদরের হোটেল ও মিষ্ঠির দোকানগুলোকে কঠোর ভাবে সতর্ক করে প্রথমিক ভাবে কিছু জরিমানা করে বাসি খাদ্য নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছেন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন ৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com