শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ভেলা ভাসানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ভেলা ভাসানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে হজরত শাহ আব্দুল হেকিম ফকিরের দরবারে ঐতিহ্যবাহী ভেলা ভাসানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ)  অনুষ্টানের শুরে বাদ্যযন্তের সুরে কলা গাছ কেটে দিনভর এটি একটি চৌচালা ভেলা বানানো হয়। সন্ধ্যায় দরবার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দরবারি গান পরিবেশিত হয়। রাত তিনটায় হজরত খোয়াজ খিজির (রহ.)-এর স্মরণে দরবারের নিজস্ব পুকুরে ভেলা ভাসানো হয়। তাবারক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। দরবারের সভাপতি, বিশিষ্ট নাগরিক সংগঠক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, জানান, প্রতি বছর এ মাজারে ভেলা ভাসানোর আয়োজন করা হয়।

এ বছর গদিনিশিন শাহ মো. গোলাপ ফকিরের উদ্যোগে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এছাড়া একই দিন হোসেনপুরের গোবিন্দপুর তাজ দরবার শরিফে গদিনিশীন এ.কে.এম. শফিকুল ইসলাম (গুরুজি শফিক তাঁজ) এর তত্ত্বাবধানে এবং কেচুরিয়া গ্রামে পীরে কামেল হজরত তাঁজ মাহমুদ শাহ দরবারসহ হোসেনপুর উপজেলার বিভিন্ন দরবার ও ব্যক্তি পর্যায়ে ভেলা ভাসানোর আয়োজন করা হয়। এসব দরবারে মিলাদ, দোয়া, দরবারি গান এবং তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দরবার সংশ্লিষ্টরা জানান, ভেলা ভাসানোর এই আচার মূলত হজরত খোয়াজ খিজির (রহ.)-এর স্মরণে অনুষ্ঠিত হয়। সুফি আধ্যাত্মিক ধারায় খোয়াজ খিজির (রহ.)-কে পানির ও সমুদ্রযাত্রার অভিভাবক হিসেবে মানা হয়। পানির নিরাপত্তা, জীবিকা ও কল্যাণ কামনায় এবং তাঁর স্মরণে আল্লাহর রহমত প্রার্থনার জন্য এ অনুষ্ঠান ১৮০০-এর দশক থেকে আজ পর্যন্ত প্রায় ২২৫ বছর ধরে পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে মুরিদরা বিভিন্ন ফল, ফুল, রুটি, মাংস, টাকা-পয়সা, মোমবাতিসহ বিভিন্ন মানত ভেলায় দান করেন। এটি এই আচারকে আরও অর্থপূর্ণ ও আধ্যাত্মিকভাবে পূর্ণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com