এ.কে.এম. মোহাম্মদ আলী হোসেনপুর: | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
র হোসেনপুরে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮ বছর পূর্তি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী)এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী হোসেনপুরে পালিত হয়েছে । বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । আলোচনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক,জননেতা আলাল মিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড অজিত দাস। বিশেষ অতিথি ছিলেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ উপজেলার আহ্বায়ক সোহরাব মিয়া,জেলা সদস্য জমির উদ্দিন,হোসেনপুর উপজেলা আহ্বায়ক এবায়দুল ইসলাম,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক মজনু মিয়া। বক্তারা বলেন, ১৯১৭ সালের মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব মানব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মহান রুশ নেতা লেনিনের নেতৃত্বে শ্রমিক ও কৃষক সমাজের হাতে যে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল,তা আজও নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা হয়ে আছে । সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল মাত্র দুইজন ছিল,স্বাধীনতার ৫৪ বছরে তা বেড়ে সীমাহীন পুজিঁপতির জন্ম হয়েছে ।
আজ সাধারণ ও দরিদ্র মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে,বেকারত্ব,স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয়বৃদ্ধি এবং বৈষম্যের মধ্যে চরম দুর্ভোগে রয়েছে। বক্তারা অভিযোগ করে বলেন,দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে,অথচ সাধারণ মানুষের ক্রমেই আরও দরিদ্র হচ্ছে ৷ বক্তারা আরও বলেন দরিদ্র শ্রমিক,অটোরিকশা, ইজিবাইক চালকদের হয়রানি বন্ধ ও সাধারন শ্রমিকদের হয়রানি বন্দ ও তাদের ট্রনিং দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উপর প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে নেয়ার আহব্বান জানিয়েছেন । দেশে ৫০ লাখ শ্রমিক বিভিন্নভাবে গাড়ি সংশ্লিষ্ট কাজে জীবিকা নির্বাহ করেন।
তাদের বিরুদ্ধে অবাধ্য প্রশাসনকে আচরণ করার আহব্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। শ্রমিকদের জন্য লাইসেন্স প্রদান এবং আটো আমদানি সহজ করার আহ্বান জানানো হয়েছে । তারা ২৪ জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সামাজিক নিরাপত্তা খাতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কমপক্ষে ৫,০০০ টাকা নির্ধারণ,দরিদ্র কৃষক, শ্রমিক আর্মি-পুলিশের রেশনিং ব্যবস্থা আরও বাড়ানোসহ ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ক্ষতিপূরণ,বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রামের ডাবল মুরিং বন্দর ইজারা বন্ধ,জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন।
সভা শেষে নেতৃবৃন্দ পাড়া-মহল্লা ও গ্রাম পর্যায়ে গণকমিটি গড়ে তোলার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে অনুষ্টান সমাপ্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com