এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে “মাদকের বিরুদ্ধে সচেতন হই, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি ও জেলা কৃষকদলের আহব্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, বিশেষ অতিথি ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
এ সমাবেশে শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের বিষয়ে বক্তারা মতবিনিময় করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com