শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে যাত্রীবাহী জলসিঁড়ি বাস খাদে পড়ে আহত অন্তত ১০

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে যাত্রীবাহী জলসিঁড়ি বাস খাদে পড়ে আহত অন্তত ১০

কিশোরগঞ্জের হোসেনপুরে জলসিঁড়ি এক্সপ্রেসের প্রাঃ লিঃ এর বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে পড়ে আহত হয়েছেন প্রায় ১০ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪:৫০ মিনিটে নান্দাইল থেকে ছেড়ে আসা ঢাকা গামী জলসিঁড়ি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড এর ঢাকা মেট্রো ব( ১১) ৩৭৩০ গাড়ীটি হোসেনপুর উপজেলার গোবিন্দপুরের মাধখলা মসজিদের সামনে এসে এ দূর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক খবর পেয়ে আব্দুল মজিদের নেতৃত্বে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় ।

এছাড়াও স্হানীয় লোকজনের অভিযোগ চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে । জানা যায়, অধিকাংশ আহত ব্যক্তি হলেন হোসেনপুরে কুড়িঘাটে দৈনিক শ্রম বিক্রি করতে আসা কৃষি শ্রমিক ।

যাদের জীবন জীবিকা দৈনন্দিন কাজের ওপর নির্ভরশীল। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে দ্বিধান্বিত ছিলেন কারণ চিকিৎসার খরচের চিন্তা তাদেরকে ভীত করে তুলেছিল। তবে ফায়ার সার্ভিস কর্মীরা বুঝিয়ে-শুনিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসে ।এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, যেভাবে গাড়ি উল্টে ছিল কেউ বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহর রহমতে কেউ মারা যায়নি, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে ছিল এবং ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com