শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
১৩০

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গোবিন্দপুর চৌরাস্তা বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, জুলাই যোদ্ধা রতন ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা মেনু মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন সুরাটি আহম্মাদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন।

এসময় দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com