কিশোরগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে, এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসনীয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে শনিবার, ১৪ ফেব্রুয়ারি জানানো হয় যে, নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো সংঘাত, অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি।
উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা এক বার্তায় হোসেনপুরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সচেতন নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত সহযোগিতার কারণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।
তিনি আগামীতেও উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে যে, হোসেনপুরবাসী ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com