হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
সারদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা ও লুটপাট হোসেনপুরে গোবিন্দপুর বাজারে গত সোমবার রাতে শ্রী জুয়েল সরকার ও তার সহোদর শ্রী নয়ন সরকারের মুদী দোকানে নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটকরে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
এর প্রতিবাদে (৬ আগষ্ট) মঙ্গলবার সন্ধ্যায় বাসদ (মার্কসবাদী)দল মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, এসময় উপস্থিত ছিলেন জেলা সদস্য জমির উদ্দিন ব্যাপারী, মারফত আলী, সাইদুর রহমান মোহাম্মদ রুবেল মিয়া প্রমুখ গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির চাপে শেখ হাসিনা পদত্যাগ করার পর সারা দেশে লুটপাট সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে শ্রী জুয়েল সরকার ও শ্রী নয়ন সরকারের দুটি দোকানে নগদ অর্থসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নেয় দুষ্কৃতিকারী এসময় এর নিন্দা জানিয়ে তিনি বলেন,, জনগণের জানমালের নিরাপত্তা, ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে যাতে হামলা বা লুট করতে না পারে তার জন্য সর্বদায় বাসদ ( মার্কসবাদী) দল সাধারণ জনগণের পাশে আছে। এসময় দুষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্য সাধারণ জনগণকে ঐক্যবদ্ব থাকার আহবান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com