শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে স্বর্ণের দোকানে চুরি

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে স্বর্ণের দোকানে চুরি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদর বাজারে স্বর্ণপট্রির ডালিম স্বর্ণ শিল্পালয়ে চুরির অভিযোগ পাওয়া গিয়াছে। আনুমানিক সোমবার ভোর তিনটা থেকে সকাল ৬ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে স্বর্ণ শিল্পালয়ের মালিক জানান, চোরেরা প্রায় ৬ ভরি স্বর্ণ ও ১০০ ভরি রুপার গয়না নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। দোকানের মালিক বদরুল আলম ডালিম জানিয়েছেন,তিনি রাত ৯ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তবে রাত তিনটা পর্যন্ত দোকানের কারিগররা গয়নার কাজ শেষ করে সার্টার ও কেচি গেইটে তালা লাগিয়ে বাড়ি চলে যায়। পরদিন সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টায় দোকানের মালিক তালা খোলে ভিতরে প্রবেশ করেই দেখেন দোকানের ড্রয়ারের তালা ভাঙ্গা ও অন্য সর্ব জিনিসপত্র ছড়িয়ে পড়ে রয়েছে। চোরেরা দোকানের টিনের চাল কেটে ভিতর ঢুকে সকল গয়নাগাটি নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৯০ হাজার টাকা। হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান,এ বিষয়ে অভিযোগ পেয়েছেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে,সিসি টিভি ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com