এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মর্মান্তিক মৃত্য হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনপুর-নান্দাইল আঞ্চলিক মহাসড়কে উপজেলার মাধখলা চৌরাস্তার সন্নিকটে রাস্তা পারাপারের সময় মো: ইসমাইল হোসেন (৭০) কে একটি দ্রুতগামী অটো চাপাঁ দিলে সে মারাত্বক আহত হয়। দ্রুত আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইসমাইল মাধখলা গ্রামের বড়বাড়ির বাসিন্দা। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিমন বোস জানান, ইসমাঈল নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com