এ.কে.এম. মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় হাফিজা খাতুন (৪০) নামে এক গৃহবধু মারা গেছেন। নিহতের ভাতিজা ইমরান পাঠান ও বাড়ির লোকজন জানান(২২ ফেব্রুয়ারী) দুপুরে হাফিজা উপজেলা সদরের অগ্রনী ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন, এ সময় ব্যাংকের কাছে রাস্তা পারাপারের সময় একটি অটো তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
এ ঘটনায় দ্রুত আশপাশের লোকজন হাফিজাকে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে তার পরিবারের লোকজন ময়মনসিংহ নেয়ার পথে বিকাল আনুমানিক ৫ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিহতের বাড়ির লোকজন জানিয়েছেন। ৪ সন্তানের জননী হাফিজা খাতুন পৌর সদরের পশ্চিম দ্বিপেশ্বর গোলচত্বর এলাকার মো: কদ্দুছ পাঠানের স্থী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com