শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি :   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি
৭৯

কিশোরগঞ্জের হোসেনপুরে মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি ও প্রচন্ড ঝড়ো হাওয়ায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। এতে চরম হতাশায় রয়েছে কৃষকরা।

উপজেলার জীনারী, সিদলা ও বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। সিদলা ইউনিয়নের বাবুরহাট এলাকাম কৃষক মরজত আলী ও চর হাজীপুর এলাকার কৃষক রোকন উদ্দিন জানান, এবার চরাঞ্চল ও টান এলাকায় মরিচ, বেগুন, বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। পরিবারের খাওয়া-দাওয়া, সন্তানের লেখাপড়াসহ সব খরচ চলে ওই ফসলের আয় থেকেই। কিন্তু মঙ্গলবার মাতে হঠাৎ ঝড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির শংন্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

উপজেলার অনেক চাষীরা তাঁদের জমির ফসল নিয়ে চিন্তা ও আতঙ্কে আছেন। স্থানীয় কৃষকরা জানান। চরাঞ্চলের বোরো ধানের গাছে এখনো থোড় আসেনি। ধানের গাছগুলো এখনো নরম। এ অবস্থায় শিলাবৃষ্টিতে ধান গাছের ক্ষতি হয়েছে বেশি। তাছাড়া পানি জমে ক্ষেতে জলাবদ্ধতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ধান গাছ পচেঁ যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বেশ ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান,কাল মাঠে গিয়ে ক্ষতি নিরুপন করে ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com