শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরন শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

স্টাফ রিপোর্টার :   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরন শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের মোট ৩ হাজার আটশত চারা বিতরন করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি শিক্ষার্থীদের হাতে প্রতি জনকে ৪টি করে চারা তুলে দেন এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এই ভূমিকা অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম মোহাম্মদ শাহজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল চারা বিতরণ অনুষ্ঠানে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৪টি করে চারা দেওয়া হয় যাতে তারা বাড়ি গিয়ে তা রোপণ ও পরিচর্যা করতে পারে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন—এই ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com