শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ২৩ বছর পর বিএনপির সম্মেলন কমিটি হয়নি

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ২৩ বছর পর বিএনপির সম্মেলন কমিটি হয়নি
১৬

দীর্ঘ ২৩ বছর আগে ২০০২ সালের পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সম্মেলনে অনুষ্টিত হয়েছে । গত চার বছর আগে ৭১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করা হলেও সেখানে আহব্বায়ক কমিটির মধ্যে নেতৃত্ব নিয়ে বিভাজন চলছিল।

মঙ্গলবার (১৯ আগস্ট) হোসেনপুর উপজেলার বর্তমান আহব্বায়ক এর নেতৃত্বে পৌর সদরের নতুন বাজারের ঈদগাঁ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে উপজেলা বিএনপির আহব্বায়ক মো: জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

সম্মেলনকে ঘিরে বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছিল। কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক। সম্মেলনের প্রথম পর্ব বিকাল ৩ টা পর্যন্ত চলে। সম্মেলনের দ্বিতীয় পর্বে নেতৃবৃন্দ জানান, আমরা আশাবাদী অচিরেই কেন্দ্রিয় ও জেলা কমিটির সাথে পরামর্শ করে কমিটি ঘোষণা হবে বলে আশাবাদ ব্যক্ত করে উপস্থিত হোসেনপুর উপজেলার নেতা কর্মীদের সান্ত্বনা দিয়ে আজকের সভা মূলতবী ঘোষণা করেন। তবে স্থানীয় নেতা, কর্মি সমর্থকরা আশা করছেন খুব শীঘ্রই উপজেলার নেতাদের নিয়ে সমজতার ভিক্তিতে উপজেলা কমিটি ঘোষণা করা হবে।

অপরদিকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন জানান, আগামী ৬ সেপ্টেম্বর এর মধ্যে আলোচনা করে বিএনপির উপজেলা কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com