শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ২ চোরকে মালামালসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর থেকে   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ২ চোরকে মালামালসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা
১২

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ২ চোরকে মালামালসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। স্কুলের শিক্ষক ও পুলিশ জানিয়েছেন,গত অবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে হোসেনপুর পৌর সদর বাজার এলাকার ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টোরের জানালা ভেঙ্গে টিনের চালের নিচ দিয়ে ঘরে প্রবেশ করে সেখানে থাকা স্টীলের মই, ফ্যান, ইনডাকসান কুকার, লোহার বেঞ্চ ও বিভিন্ন দামী শিক্ষা উপকরন চুরি করে অটো দিয়ে নিয়ে যাওয়ার সময় স্কুল সংলগ্ন স্টাফ কোয়ার্টারে থাকা ঐ স্কুলের সহকারী শিক্ষিকা খাইরুন নাহার রাস্তায় হাটার সময় অটোয় মালামাল দেখে সন্দেহ হলে তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জীনালে সে দ্রুত লোকজন নিয়ে চায়না ক্যাম্পের নিকট থেকে সাগর

চন্দ্র(২৫)ও দুর্যয় সরকারকে মালামাল সহ জনতা আটক করে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ২ জনকে মালামালসহ থানায় নিয়ে আসে। স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া পারভীন জানান, বিগত সময়ে কয়েক দফা এভাবে চোরেরা প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোস জানান,এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৫ তারিখ ১০/১১/২০২৫ইং এবং আসামী ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com