শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন,সম্পাদক সুমন

এ.কে.এম.মোহাম্মদ আলী, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন,সম্পাদক সুমন
২০

কিশোরগঞ্জের হোসেনপুরে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) সাব-রেজিস্ট্রার অফিস কার্যালয়ে এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির সরকার, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন সুমন ও কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাজী সুলাইয়মান সরকার, হাবিবুর রহমান, হাসিম উদ্দিন, হাবিবউল্লাহ কারার, জহিরুল ইসলাম। হোসেনপুর উপজেলা সাব-রেজিস্টার মো: নাজমুল ইসলাম নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেছেন।

এতে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন হাজী সুলাইমান সরকার। মোট ৩৭ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ নবনির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদকসহ সকলেই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন ৷ হোসেনপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com