শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১যুগ পর ভোটকেন্দ্র উৎসবমুখর ভোটাররা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১যুগ পর ভোটকেন্দ্র উৎসবমুখর ভোটাররা
৭৫

দীর্ঘ এক যুগের বেশি সময় ভোট কেন্দ্রে আসতে পারিনি। আজ (বৃহস্পতিবার) সকালে বাড়ি থেকে আনন্দ করতে করতে বের হইছি। ঈদেরমত আনন্দ মনে হচ্ছে। কথাগুলো বলছিলেন মনিরামপুরের টেংরামারী হাইস্কুল কেন্দ্রের ভোটার সবিউল্লাহ।

একই কেন্দ্রের ভোটার আমির হোসেন বলছেন, ১৭ বছর পর ভোট দিতে যাচ্ছি। এরআগে ভোট দিতে পারিনি। কেন্দ্রে ঢুকতে গেলে বের করে দেছে। আজ ঈদের চেয়েও আনন্দ হচ্ছে। বাড়ির সবাইকে বলেছি,কাজ বন্ধ। আগে ভোট দিতে যাও।
দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রে আসতে পেরে আনন্দিত টেংরামারী হাইস্কুল কেন্দ্রের ভোটার আবু তাহের। যিনি আওয়ামীলীগের আমলে এতদাঞ্চলের সর্বাধিক নির্যাতিত।
আবু তাহের বলেন, বিগত সরকারের আমলে হামলা,মামলা ও আর্ধিকদণ্ডসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছি। পুলিশের ভয়ে বাড়ি ঘুমাতে পারিনি। আজ ভোটেরমাঠে আসতে পেরে সব দু:খের চেয়ে বেশি আনন্দ হচ্ছে।
বৃহস্পতিবার ভোর থেকে মনিরামপুরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর সরব উপস্থিতি দেখা যাচ্ছে। ভোট শুরুর আধঘণ্টা আগ থেকে ভোটররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। আওয়ামীলীগ ভোটারদের উপস্থিতিও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার উপজেলার টেংরামারী হাইস্কুল কেন্দ্র, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

টেংরামারী হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সাড়ে ৭টা থেকে ভোট শুরু হওয়ার কথা। আমরা লাইন থেকে কয়েকজন ভোটারকে ভিতরে ঢুকিয়েছি। ভোট শুরু করতে কোন সমস্যাবোধ হচ্ছে না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও সম্রাট হোসেন বলেন, মনিরামপুরে ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com