শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কল্যাণে সর্বদা কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: গোলাম হোসেন

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কল্যাণে সর্বদা কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: গোলাম হোসেন
১২৩

সুযোগ পেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের মানুষের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করে দিতে চান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো : গোলাম হোসেন।

তিনি জানান,মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য ‘মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

শুক্রবার (৯ ডিসেম্বর) বাদজুমা তিনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা জানান।

তিনি বলেন, শুধু নেতৃত্ব দিলেই হয় না। একটি সুবিধাজনক স্থানে থেকে, ক্ষমতার সঙ্গে তাদের জন্য কাজ করতে পারলে আমি সম্পূর্ণরূপে সফল হব। এর পাশাপাশি এলাকার মানুষের জন্য কিছু করা সম্ভব হবে। নিজের কর্ম পালনের পাশাপাশি, নিজ জন্মভূমির মানুষের সেবা দিতে পারলে নিজের কাছে ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার জীবনের পথচলা। বিশিষ্ট সমাজসেবক মো : গোলাম হোসেন বলেন, ‘মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে। আমার ইচ্ছা সমাজে ভালো কর্ম করার মানুষের পাশে দাঁড়ানোর , মানুষকে বুকে টেনে নেয়ার। আমার জন্মমাটির উন্নয়নের
কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। ১৩ নং বিছানা কান্দি ইউনিয়ন বিগত দিনগুলোর মতো এখনও সবদিক দিয়েই উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বেহাল দশা।
তিনি বলেন, ‘আমি গোয়াইনঘাট উপজেলার সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দিধায় আদেশ-নির্দেশ-উপদেশ দেবেন। আমি ব্যক্তিগতভাবে কিছুই চাই না। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’ তিনি আরও
বলেন, আমি মানুষের সেবা করতে চাই। আমি নেতা হতে চাই না, মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।১৩ নং বিছানা কান্দি ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত, উন্নয়নের পরিকল্পনা নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনার সন্তান হিসাবে আমাকে মূল্যায়ন করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com