বিনোদন ডেস্ক | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী ১৪ নভেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘গোয়ার’। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব এবং প্রযোজনা করেছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাসেল মিয়া, যার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা জলিকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠুসহ আরও অনেকে।
গণমানুষের গল্প ‘গোয়ার’ ছবির মূল কাহিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাস্তব জীবনের গল্প ঘিরে। এ প্রসঙ্গে রাসেল মিয়া বলেন— “‘গোয়ার’ একটি গণমানুষের ছবি। এখানে গুলশানের দুঃখী মানুষ থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ জনগণ, গার্মেন্টস কর্মী ভাইবোন, রিকশাচালক এবং এক নিরীহ ধর্ষণ–শিকার বোনের ন্যায়বিচারের গল্পও তুলে ধরা হয়েছে।”
সাইকোপ্যাথ চরিত্রে রাসেল মিয়া এই ছবিতে রাসেল মিয়া অভিনয় করেছেন এক সাইকোপ্যাথ চরিত্রে, যা তার আগের সব চরিত্রের চেয়ে একেবারেই আলাদা। তিনি বলেন— “এই চরিত্রে কাজ করা আমার অভিনয় জীবনের নতুন অভিজ্ঞতা। দর্শক এই চরিত্রে আমাকে ভিন্নভাবে দেখবেন বলে আশা করি।”
দর্শকের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা সিনেমা ও দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আশাবাদী রাসেল মিয়া বলেন— “আমি বিশ্বাস করি, ‘গোয়ার’ শুধু একটি সিনেমা নয়—এটি প্রমাণ করবে যে ভালো গল্পের চলচ্চিত্র শুধু ঈদকেন্দ্রিক নয়, সারা বছরই মানুষ হলে গিয়ে দেখতে চায়। আশা করি ছবিটি দর্শকদের মনে দাগ কাটবে এবং হল মালিকদের মধ্যেও নতুন আশার সৃষ্টি করবে।”
প্রযোজক হেলেনা জাহাঙ্গীরের আশা প্রযোজক হেলেনা জাহাঙ্গীর বলেন— “আমরা এমন একটি চলচ্চিত্র তৈরি করেছি, যেখানে সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে। দর্শক এই সিনেমায় নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন।”
মুক্তির তারিখ: ১৪ নভেম্বর
পরিচালনা: রকিবুল আলম রকিব
প্রযোজনা: হেলেনা জাহাঙ্গীর
অভিনয়ে: রাসেল মিয়া, জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বর্দা মিঠু প্রমুখ
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com