শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন: সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

পলাশ শীল ওমান:   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন: সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
৩৫

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ওমান শাখার আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালিত হয় জাসেদ ইসলামের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মনির চৌধুরী, আতিক খান ও জুয়েল মুন্সি।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেলাল উদ্দিন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এরফান, সাখাওয়াত হোসেন শান্ত, ফজলে রাবি এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান শাখার সর্বস্তরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ওমান শাখার এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় দিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরতে এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে প্রশংসিত হয়েছে, অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের 10 দফা দাবি ও পাসপোর্ট জটিলতা সহ এম্বাসীর হয়রানি, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চয়তা করতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দৃষ্টিআকর্ষণ করেন।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com