শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুরাদ মিয়া:   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর ২৬ আগষ্ট প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরশেরপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চরশেরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় সুলতান আহমেদ খানের সভাপতিত্বে চরশেরপুর পিকেটি আলি দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা শাখার সেক্রেটার মাওলানা আব্দুস সুবাহান, শেরপুর পৌর শাখার আমির হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী, শেরপুর জেলা শাখার সংগ্রামী কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল ও শেরপুর সদর উপজেলা শাখা কর্ম পরিষদ সদস্য মাওলানা শেখ ফরিদ প্রমুখ।

দীর্ঘদিন পর সকল কর্মী একসাথে একত্রিত হতে পেরে শুকরিয়া আদায় করা হয়। একইসাথে সংগঠনকে শক্তিশালি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com