শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১ হাজার প্রতিবন্ধী ও অনাথকে কম্বল দিলেন মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ হাজার প্রতিবন্ধী ও অনাথকে কম্বল দিলেন মেয়র ডা. শাহাদাত
৬৫

চট্টগ্রাম নগরীর শীতার্ত প্রতিবন্ধী ও অনাথদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি রবিবার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় এক হাজার প্রতিবন্ধী ও অনাথের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।কম্বল বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শীত মৌসুমে প্রতিবন্ধী ও দুস্থ মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। এ সময়ে সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক দায়িত্ববোধ থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ও দুস্থ জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এসব মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

কম্বল বিতরণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী।

উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীত মৌসুমজুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেয়র।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com