শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৪ ঘন্টার মধ্যে মনিরামপুর সাথী হত্যার মূলরহস্য উদঘাটন সহ হত্যা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-০২

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘন্টার মধ্যে মনিরামপুর সাথী হত্যার মূলরহস্য উদঘাটন সহ হত্যা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-০২
২৬

গত ইং ২৮/০৪/২০২৫ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় মনিরামপুর থানার খাটুয়াডাঙ্গা গ্রামস্থ আব্দুর রশিদ @ মিন্টুর চাতাল ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে আছে।

এমন তথ্যের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে যেয়ে সাথী আক্তার @ স্বরুপজান (৩৫) এর মৃতদেহ পড়ে আছে এবং তার শরীরের মাথা সহ বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে।

পরবর্তীতে থানা পুলিশ লাশটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এসংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ শহিদুল ইসলাম (৪৪) বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মামলা নং-১৬, তাং-২৮/০৪/২০২৫ খ
ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় ঘটনার মূলরহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশনা প্রদান করলে মণিরামপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সমন্বয়ে কয়েকটি টিম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সারা রাত যৌথ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে হত্যায় জড়িত ভিকটিমের স্বামী আব্দুর রশিদ @ মিন্টু এবং অপর আসামি ভিকটিমের সৎ ছেলে জিসান(২২) কে অভয়নগর থানাধীন শংকরপাশা এলাকা হতে গ্রেফতার করে।

ধৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে আসামিদ্বয়ের বসতবাড়ী থেকে হত্যা কাজে ব্যবহৃত কুড়াল ও শীলের নড়া উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।

ভিকটিমের সাথে আসামিদের পারিবারিক দ্বন্দ্বের জেরে হত্যা কান্ডটি ঘটিয়েছে বলে পুলিশ জানান।এসংক্রান্তে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানাঃ
১। আব্দুর রশিদ @ মিন্টু, পিতা- জাহাতাব সরদার, , সাং- খাটুয়াডাঙ্গা, থানা- মণিরামপুর জেলা-যশোর (ভিকটিমের স্বামী),
২। জিসান (২২), পিতা- আব্দুর রশিদ @ মিন্টু, সাং- খাটুয়াডাঙ্গা, থানা- মণিরামপুর জেলা-যশোর(ভিকটিমের সৎ ছেলে)।

উদ্ধারঃ
১।কুড়াল
২।শীলের নড়া

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com