শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৪ ঘন্টার মধ্যে যুবলীগ নেতা সুমন কে গ্রেফতার করতে হবে – – – – – পশ্চিম জাফলংয় প্রতিবাদ সভায় বক্তারা!

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘন্টার মধ্যে যুবলীগ নেতা সুমন কে গ্রেফতার করতে হবে – – – – – পশ্চিম জাফলংয় প্রতিবাদ সভায় বক্তারা!
২৭

আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম জাফলংয়ে ইউনিয়ন ফুটবল ও ক্রিকেট এসোসিয়েশন এর সদস্য বাহার উদ্দিন এর উপর হামলাকারী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাউ উদ-দৌলা সুমন ও তার সহযোগিদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। বক্তব্যে বক্তারা আরও বলেন গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাতে এই বাজারে এক আতর্কিত হামলার শিকার হয়েছিলেন আমাদের ভাই এই এলাকার ক্রিড়া জগতের আইডল বিশিষ্ট ফুটবল ও ক্রিকেটার বাহার উদ্দিন।সে শুধু একজন খেলা প্রেমিক নয় ই বটে একজন সামাজিক ব্যাক্তি ও গোয়াইনঘাট কলেজের সাবেক মেধাবী ছাত্র।সমাজের অসহায় সহজ সরল সাধাসিধে জীবনের অধিকারী এ বাহারের উপর আক্রমণ কোন ভাবে মেনে নেবার নয়।

এমন আক্রমণ সুশীল সমাজের জন্য হুমকী, যা জনজীবনকে অতীষ্ঠ করে হুমকির মুখে ফেলে রাখে।সভ্য সমাজ কখন ও মেনে নিতে পারে না, আমরাও পারি না। আমরা অতীতে এ ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল লতিব কে মারধর করে হত্যা করা হয়েছে এতে নিন্দা জানিয়ে ছি প্রতিবাদ করেছি। যার পাশে কেউ নেই, তার পাশে আমরা আছি, আমরা এ ইউনিয়নে কোন বিভেদ চাই না, হানাহানি, মারামারি সংঘাত ও সংঘর্ষ মুক্ত একটি ক্লিন ইউনিয়ন দেখতে চাই, যেখানে থাকবেনা বিবেধ থাকবেনা বৈষম্য, সবাই মিলে মিশে একটি সুন্দর ইউনিয়ন উপহার দিতে চাই। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনজীবন নিরাপদ করতে হলে চলমান ডেভিল হান্ট সহ অপরাধ নিরোধ আইনে এসকল অপরাধীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

শনিবার ১৫ ফেব্রুয়ারী বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র সংসদের সিনিয়র সদস্য আজাদ আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা প্রাক্তন ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন, অভিযাত্রীক ক্লাবের সভাপতি মানিক আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, সিরাজ উদ্দিন, আব্দুল খালিক, বশির উদ্দিন মাষ্টার, মানিক মেম্বার ছাত্রনেতা ছান মিয়া, যুবদল নেতা সুলতান আহমদ, প্রমুখ।

উল্লেখ্য যে গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮ ঘঠিকার সময় আহারকান্দি বাজারে যুবলীগ নেতা ঠাকুরবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালিক এর ছেলে সিরাজ উদ-দৌলা সুমন এর আতর্কিত হামলায় গুরুতর আহত হন পার্শ্ববর্তী লাটি গ্রামের বাহার উদ্দিন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আঘাতে তার মস্তিষ্কের রক্তক্ষরন হয়েছে, এখন ও সে আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com