শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৫ মার্চ গণহত্যা দিবস পালিত মনিরামপুরে

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৫ মার্চ গণহত্যা দিবস পালিত মনিরামপুরে
৭৭

যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।দিবসটির তাৎপর্য তুলে ধরে মনিরামপুর উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে। উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে ও গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের মা সংসদ সদস্য অ্যাডঃ গাজী এনামুল হক।সভাপতির বক্তব্যে মোঃ সম্রাট হোসেন বলেন,২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কালরাত্রি। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির ত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসিকতার কথা। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচির বিকল্প নেই।

প্রধান অতিথি অ্যাডঃগাজী এনামুল হক তাঁর বক্তব্যে বলেন,১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরতা চালিয়েছিল, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই শহীদদের আত্মদান সার্থক হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৫ মার্চের নির্মমতা এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াদ আহমেদ ফয়সাল, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বিএনপি নেতা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত্রির স্মৃতি শুধু শোকের নয়, এটি আমাদের জাগরণেরও প্রতীক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আজকের দিনের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।

অনুষ্ঠানটি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের প্রত্যয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com