শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৮মে তারুণ্যের পৌর যুবদলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে নবীনগরে প্রস্তুতি সভা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৮মে তারুণ্যের পৌর যুবদলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে নবীনগরে প্রস্তুতি সভা
২৩

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার (১৯মে) বিকাল সাড়ে ৩.৩০ঘটিকার সময় নবীনগর উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ এমদাদুল বারীর সভাপতিত্বে নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হানিফ, নবীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল,আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাওসার, পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক।

এছাড়াও সভায় নবীনগর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজনীতি নিয়ে কোন ছিনিমিনি খেলতে যুবদল দিবে না, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কে সফল করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকায় অংশগ্রহণ করার আহ্বান করেন । জেলার নেতৃবৃন্দের আগমনে প্রস্তুতি সভাটি এক সময় জনসভায় রূপ নেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com