শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩১ দফা কর্মসূচির প্রচারণায় কোম্পানীগঞ্জে হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩১ দফা কর্মসূচির প্রচারণায় কোম্পানীগঞ্জে হেলাল উদ্দিনের  নেতৃত্বে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল
১২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটেরতল স্কুল মাঠে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হেলাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য ময়নুল ইসলাম।

কোম্পানীগঞ্জ উপজেলা পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ২নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফখরুল আলম, সিলেট জেলা ছাত্রদলের সদস্য ময়নুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদল নেতা খালেদ পারভেজ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজাদুল হক আজাদ, সহ-সভাপতি আজবর আহমদ, সাধারণ সম্পাদক সাজাদ খা, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল আলী, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সংবিধান ও রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজন রয়েছে। জনগণকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সরকারের দিকে নিয়ে যেতে হলে এই কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সভা শেষে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com