শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩ মার্চ শুরু হচ্ছে মনিরামপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩ মার্চ শুরু হচ্ছে মনিরামপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
৪০

“এসেছে নতুন ভোর নতুন দিনের আগমন, প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন”এই স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুরে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার সূচনা হবে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।পরদিন দিনব্যাপী চলবে কৃষি প্রযুক্তির প্রদর্শনী ও সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে মেলা শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৫ মনিরামপুর আসনের নবর্নিবাচিত সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাহির আমিন দায়ানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।মেলার গুরুত্ব তুলে ধরে মণিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা মেটাতে আমাদের সনাতন কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে প্রবেশ করতে হবে। এই মেলা কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দেবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা চাই মণিরামপুরের প্রতিটি কৃষক যেন প্রযুক্তির ছোঁয়ায় তাদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com