আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় জেলা প্রশাসনের নির্দেশনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ক্যাবের প্রত্যক্ষ সহযোগিতায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পচা-বাসি খাবার, অপরিষ্কার-অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশসহ মেয়াদোত্তীর্ণ দই রাখার কারণে ৩ হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলগুলো হলো- শহরের রেলগেট এলাকার শারমিন হোটেল, পৌরপার্কের সামনের এলাকার নিউ পূবালী হোটেল এবং হকার্স মার্কেটের শাহ আলম হোটেল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া ও ক্যাবের জেলা সভাপতি কে এম রেজাউল হক। এছাড়াও এ অভিযানে জেলা পুলিশের একটি দল অংশ নেয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com