শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৪০ বছরের সরকারি জীপ আজ মৃত্যুপুরী: তাড়াইলে অবহেলার নির্মম চিত্র

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪০ বছরের সরকারি জীপ আজ মৃত্যুপুরী: তাড়াইলে অবহেলার নির্মম চিত্র
৪৪

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার এক উদ্বেগজনক চিত্র প্রকাশ পেয়েছে। উপজেলা পরিষদের জন্য বরাদ্দ পাওয়া প্রথম সরকারি জীপ গাড়িটি এখন পরিণত হয়েছে এক নীরব ‘মৃত্যুপুরীতে’। প্রায় ৪০ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী গাড়িটি দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের পুকুর পাড়ে খোলা আকাশের নিচে পড়ে থেকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।

১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের ব্যবহারের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয় এই জীপটি। একসময় দাপ্তরিক কাজ, উন্নয়ন প্রকল্প তদারকি এবং মাঠপর্যায়ে পরিদর্শনের গুরুত্বপূর্ণ বাহন ছিল এটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবহেলা ও অযত্নের কারণে গাড়িটি আজ তার অস্তিত্ব হারানোর পথে।

সরেজমিনে দেখা গেছে, বছরের পর বছর রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যে পড়ে থাকায় গাড়িটির গায়ে মরিচা ধরে ধাতব অংশ ক্ষয়ে গেছে। চাকা মাটিতে বসে গেছে, ভেতরের ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রায় সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে।

উপজেলা পরিষদের পুকুর পাড়ে পড়ে থাকা এই জীপটি এখন এলাকাবাসীর কাছে অবহেলা আর অপচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ব্যবহারের একপর্যায়ে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি আর মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এরপর থেকেই এটি পড়ে আছে অযত্নে, যেন দেখার কেউ নেই।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এটি সরকারি সম্পদের চরম অপচয়ের একটি স্পষ্ট উদাহরণ। তাদের ভাষায়,সরকারি একটি গাড়ি কিনতে বিপুল অর্থ ব্যয় হয়। অথচ সামান্য রক্ষণাবেক্ষণের অভাবে সেটি আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে—এটি অত্যন্ত দুঃখজনক।

তারা আরও বলেন, দ্রুত গাড়িটি মেরামত করে পুনরায় ব্যবহারের আওতায় আনা অথবা সচল করা সম্ভব না হলে সরকারি বিধি অনুযায়ী নিলাম বা অন্য কোনো উপায়ে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, এই অবহেলা শুধু একটি গাড়ির নয়—এটি পুরো ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন।

তাড়াইলবাসী সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com