শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৫ দফা দাবিতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ দফা দাবিতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
১৭

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রোববার বিকেলে গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা প্রশাসকের কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করে।

৫ দফা দাবি পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় পৌর পার্কে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে স্মারকলিপি পূর্ব সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, মো. মাজেদুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম লেবু, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, পৌর জামায়াতের আমীর মো. ফেরদৌস আলম, মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অন্তরবর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।

জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com