শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“৫ বছরের সাজা মাথায় নিয়ে পলাতক : অবশেষে পুলিশের জালে ‘মাদক সম্রাট’ লালন!”

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ০৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“৫ বছরের সাজা মাথায় নিয়ে পলাতক : অবশেষে পুলিশের জালে ‘মাদক সম্রাট’ লালন!”
৬৪

গাইবান্ধার ফুলছড়িতে ৫ বছরের সাজা মাথায় নিয়ে পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে মাদক সম্রাট লুৎফর রহমান লালন ওরফে লালন (৩৮)।

শুক্রবার (৮ মে) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া লালন ওই এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, গ্রেপ্তারকৃত লালন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত
আসামি। মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক কারবার ও অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com