শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার
১৫

৬৫ বছরের ঐতিহ্যবাহী গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন ৯ ফেব্রুয়ারি রোববার। ‘স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে’ স্লোগানে সাংবাদিকরা মিলিত হবেন এক মিলন মেলায়। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়। অনুষ্ঠানে রয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা, নাচ-গান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সম্মানীয় অতিথি থাকবেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এবং গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com