শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম:- মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম:- মেয়র ডা. শাহাদাত
৬৫

চট্টগ্রাম নগরী কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে সাতটায় (৭.৩০) ‘নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হওয়া ৬ ঘন্টার মধ্যে হয়েছে বলে জানান তিনি।

মেয়র বলেন, আমি সকাল ৯টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছি। চসিকের ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৭৯ টি গাড়ি নিয়ে ৩২০০ শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। দুপুর ২ টা থেকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনের এসটিএসএস থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের মূল কাজ শুরু হয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটার (৭.৩০) মধ্যে নগরীর কুরবানীর বর্জ্য অপসারিত হয়েছে৷

“এছাড়া নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকালে কোরবানি দেয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, অনেকে কোরবানির পরদিন কোরবানি দেন, সে বর্জ্যও আমরা অপসারণ করব।”

মেয়র সিটি কর্পোরেশন এলাকার কোথাও কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য কোরবানির দিন রাত ৮ টার পরে পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের জানানোর অনুরোধ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com