শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৭১ সদস্যবিশিষ্ট ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ

মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭১ সদস্যবিশিষ্ট ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
৩২৮

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জানুয়ারি’২৬) বিকেল ৫টায় রাজধানীর মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্ট,ঢাকা–তে দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সভাপতি মো. রুবেল খন্দকারের সভাপতিত্বে এবং সম্পাদক আজিজ আহম্মেদ বাবুলের সঞ্চালনায় নবগঠিত কমিটির ঘোষণা ও নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়,এই কমিটি তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক সারোয়ার আলমের অনুমোদনে গঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন,ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।

ঢাকায় অবস্থানরত নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয়তা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, এই কমিটি দলের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি কখনো আপসের রাজনীতি করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশনেত্রীর আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com