শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা উত্তর প্রতিনিধি: ফখরুল ইসলাম   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ জনের বিরুদ্ধে মামলা
৯০

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে গাছে বেঁধে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামি করে ৭ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন রাতে তাঁরা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে আশিকুর রহমান (২৪) ও তার ৬/৭ জন সহযোগী অটোরিকশাটির গতিরোধ করে।

পরে দম্পতিকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্বৃত্তরা স্বামী ও অটোরিকশা চালককে গাছে বেঁধে রাখে। এরপর ভুক্তভোগী নারীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, গভীর রাতে এক নারী ও তাঁর স্বামী হাসপাতালে আসেন। ওই নারীকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com