শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৭ দিন পর চালু হয়েছে ঢাকা -বেনাপোল দূর পাল্লার বাস

নাসির উদ্দীন:   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ দিন পর চালু হয়েছে ঢাকা -বেনাপোল দূর পাল্লার বাস
১৩

নৌ পরিবহন দফতরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে সরাহা হওয়ায় দীর্ঘ ৭দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চালু হয়েছে ঢাকা বেনাপোল দূর পাল্লার পরিবহন বাস চলাচল। ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের। খুশি পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।  ভারত থেকে আসা যাত্রী আসমা খাতুন ও নগেন দাস বলেন দূররে  বাস না ছাড়ায় তাদের পেতে হয়েছে ভোগান্তি। আজ বাস চালুতে খুশি তারা।

গত ২২ নভেম্বর রাতে বেনাপোল পৌর বাস টার্মিনালে ঢাকা বেনাপোল গামী দূর পাল্লার পরিবহন থেকে যাত্রী নামিয়ে দেয়া হয়। বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে যাত্রী নামিয়ে দেয়ায় দুর্ভোগে পড়েন তারা। পৌর কর্তৃপক্ষের সাথে বাস মালিকদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। ফলে গত ৭দিন বন্ধ রাখা হয় ঢাকা বেনাপোল দূর পাল্লার বাস চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকার বাস মালিক সমিতি যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের কারণে বন্ধ রাখে ।

বৃহস্পতিবার বিকালে নৌ পরিবহন দফতরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে বিষয়টি মিমাংসা হওয়ায় চালু করা হয় বাস চলাচল। খোলা হয় পরিবহন কাউন্টার গুলো। বাস চলাচলে খুশি যাত্রী ও পরিবজন শ্রমিকরা।

বেনাপোল বন্দর সহকারি পরিচালক  ট্রাফিক অ শ ম সৈয়দ খালিদ। জানান বন্দর বাস টার্মিাালটি খুলে দেয়া হয়েছে। দূর পাল্লার এসি ও নন এসি বাস যাত্রী নিয়ে আসতে পারবে। আন্তজেলা বাস থামবে পৌর বাস টার্মিাানালে।

বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনে পৌর বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস  থামানো ও এখান থেকে যাতায়াতে নির্দেশনা দেয় প্রশাসন। এ কারণে পৌর টার্মিনালে আটকে দেয়া হয় ঢাকা থেকে ছেড়ে আসা বাস। সব বাধা শেষে শুরু হলো বাস চলাচল।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com