শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৮৮ দিনে কোরআনের হাফেজ নবীনগরের ফাহিম মৃধাকে সংবর্ধনা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮৮ দিনে কোরআনের হাফেজ নবীনগরের ফাহিম মৃধাকে সংবর্ধনা
১০

মাত্র ৭ বছর বয়সেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিস্ময়ের জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এক প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা। মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) কোরআনের হাফেজ হয়ে সে দেখিয়েছে অদম্য মনোবল, একাগ্রতা ও আত্মনিবেদন কতটা অসীম হতে পারে।

পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার পর বৃহস্পতিবার নবীনগর পৌর এলাকার নারায়নপুর প্রখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘ মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা। ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা নবীনগর পৌরসভার নারায়নপুরের বাসিন্দা তিনি একজন ক্রোকারিজ ব্যাবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার অদম্য সাধনায় ছেলে আজ এক গৌরবময় অবস্থানে। তার দুই ছেলে ও ৫ মেয়ের সকলের ছোট। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ‘ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র।ধারাবাহিকভাবে কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে।

তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনার পরিচয় পাওয়া যায়। ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আমার ছেলে যাতে এই অর্জন ধরে রাখতে পারে সকলের কাছে দোয়া কামনা করছি। এ অর্জন কেবল তার একক শ্রমের ফসল নয় এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি।

৮৮ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি- ফাহিম যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com