শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৯ম পে-স্কেলের গেজেট দাবিতে তাড়াইলে কর্মচারীদের আন্দোলন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৯ম পে-স্কেলের গেজেট দাবিতে তাড়াইলে কর্মচারীদের আন্দোলন
১১৬

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যমূলক ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম,আবুল মনসুর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দ,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রণয় কান্তি রাউত,মোহাম্মদ হুমায়ুন কবির,আমিনুল ইসলাম,বাদল হোসাইন প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান ৯ম পে-স্কেল বৈষম্যমূলক হওয়ায় নিম্ন ও মধ্যম শ্রেণির সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বৈষম্যহীন ও বাস্তবসম্মত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন শেষে কর্মচারীরা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন।
এ কর্মসূচির আয়োজন করে তাড়াইল উপজেলা সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com