গত ১৬ জুলাই (রবিবার) সন্ধ্যায় সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম গালা নাইট ২০২৩ এর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করেন এলিয়ানা ডি কুথো এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন শ্যামা রেইন।

প্রেজেণ্টার জুলিয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এড হিউসিক এমপি, ফেডারেল মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল এন্ড সাইন্স, এনি সটানলি, এমপি, ও সরকার দলীয় হুইপ, ডাঃ মাইক ফ্রি ল্যান্ডার এমপি, চেয়ারম্যান ফেডারেল হেলথ কমিটি, সাখাওয়াত হোসেন, কনসুলেট জেনারেল, বাংলাদেশ কনসুলেট সিডনি, আনুলাক চাঙটিভং এমপি, স্টেট ট্রেড মিনিস্টার, এন্ডূ ব্রাগগ সিনেটর, মারিয়া কোভাকিক সিনেটর, মার্ক স্পিকম্যান এমপি, বিরোধী দলীয় নেতা, মার্ক কুরে এমপি, ছায়া মন্ত্রী ট্রেড ও ম্যালটি কালচার, গ্রেগ ওয়ারেন এমপি, কারিশমা কালাইয়ানডা এমপি, স্কট ফারলোও এমএলসি, আয়্যাসলি ক্যাগনি মেয়র ক্যামডেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষে বক্তব্য রাখেন, সভাপতি আবদুল রতন খান ও সাধারণ সম্পাদক ব্রায়ান লাল। আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ডাঃ আইয়াজ চৌধুরী ও সোহেল খান। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে ছিল ক্যাম্বার ল্যান্ড, ইন্ডিয়ান, তামিল, চাইনিজ, কোরিয়ান, টার্কিশ চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদল অনশগ্রহন করে।

স্থানীয় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন ডারসি লাউন্দ, ক্যরান হান্ট, মোহাম্মদ ইব্রাহীম খলিল মাসুদ, সাজেদা আখতার, জর্জ জাকিয়া, ঊষা ধর্মারাজু, রিনা জেঠী প্রমুখ। বক্তারা বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে তাদের অঙ্গীকারের পাশাপাশি আলোচনায় অন্যতম প্রধান বিষয় ছিল বস্ত্র, কৃষি, প্রযুক্তি, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া। গালা নাইটে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৩৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদকে সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে ফেডারেল ও নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী, সিনেটার, ফেডারেল এমপি, বিরোধী দলীয় নেতা, স্টেট এমপি, এমএলসি, মেয়র ও কাউন্সিলর সহ মূলধারার ২১ জন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। গালা ডিনার নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সরোদ পরিবেশিত হয়। হালকা স্ন্যাকস, নৈশভোজ, পানীয় ও ডেজার্ট পরিবেশন করা হয়
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com