শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীতাকুন্ডে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ কারখানার সন্ধান অর্ধ লাখ টাকা জরিমানা

ইসমাইল ইমন   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুন্ডে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ কারখানার সন্ধান অর্ধ লাখ টাকা জরিমানা
২২

চট্টগ্রাম সীতাকুন্ডের কুমিরা উত্তর মসজিদ্দায় এলাকায় বিএসটিআই অনুমোদন ব্যতিরেকে পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআই এর জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে “দি ওয়েভ অব চিটাগং” নামক প্রতিষ্টান কে বিএসটিআই আইনে ৫০,০০০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআই অনুমোদন ব্যতীত উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বি এস টি আই কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সীতাকুণ্ড মডেল থানার একটি টিম অভিযানে সাথে ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন প্রতিনিধি কে জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com