শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে মটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

আলমগীর হোসেন:   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে মটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
২৩

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না তাপস রায় (৮) নামে এক শিশু শিক্ষার্থীর। দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল শিশুটির। ঘটনাটি বৃহষ্পতিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী পাঙ্গাঁ মটুকপুর সড়কের বাবুপাড়া এলাকায় ঘটে। নিহত তাপস পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মনিহারী পাড়ার প্রদীপ রায়ের ছেলে।এসময় মটরসাইকেল আরোহী নুর আমিনও আহত হয়। নুর আমিন একই ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের মমতাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী তোহিদুল ইসলাম জানান, অটোচালক শিশুটিকে রাস্তায় নামিয়ে দিলে বোড়াগাড়ীগামী একটি মটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। দ্রুত  শিশুটিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

আহত নুর আমিন জানান, আমার কর্মস্থল সেবা হাসপাতাল ডোমারে মটরসাইকেল যোগে যাওয়ার সময় বাবুপাড়া এলাকায় একটি অটো থেকে চালক হুটকরে শিশুটিকে রাস্তায় নামিয়ে দিলে উক্ত দুর্ঘটনা ঘটে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মটরসাইকেল আরোহী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এবং এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com