শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিবপুরে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন

সাদ্দাম উদ্দিন রাজ   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবপুরে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন
১৫

নরসিংদীর শিবপুর উপজেলা কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন। উপজেলার শিবপুর নগর ও জয়নগর ইউনিয়নের অষ্টাআনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চারা রোপণ করে কর্মসূচীর শুভ সুচনা করেন। আর এই কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। তাই এই মুহূর্তে প্রকৃতিকে বাঁচাতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই বৃক্ষরোপণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com