শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রফিক গ্রেফতার

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু   |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রফিক গ্রেফতার
১৫

কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে  জেলার রৌমারী থানার একটি চৌকস টিম অদ্য ৮ জুলাই ২০২৪ বিকাল আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন কলেজ পাড়া এলাকা থেকে রৌমারী খাটিয়ামারী এলাকার মাদক ব্যবসায়ী মোঃ রফিক মিয়া(৩০) কে  ১৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য উক্ত আসামীর বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের একটি মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com