হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি | সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ (পাঁচ) পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রের বরাতে জানা যায় রবিবার (১৪ জুলাই) রাতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এর সার্বিক তত্বাবধানে এসআই সৈয়দ আব্দুস সাত্তার, এসআই মো. শরিফুল ইসলাম, এসআই মো. মঞ্জুরুল হক. এসআই ফজলুর রহমান, এএসআই মো. তুহিন মিয়া এএসআই সোহাগ মিয়া ও এএসআই সালেহ আহমেদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রামপুর এলাকার সুলায়মানের ছেলে মো. জসিম উদ্দিন, ঢেকিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. বোরহান উদ্দিন, উত্তর পানান গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সুরুজ মিয়া, একই এলাকার মেনু মিয়ার স্ত্রী মোছা. ঝরনা আক্তার ও পশ্চিম দ্বীপেশ্বর এলাকার সজিব উদ্দিন শেখ এর স্ত্রী পুতুল আক্তার। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশী হেফাজতে সোমবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com