শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেনাপোল মোংলা কমিউটার ট্রেন চলাচল শুরু

নাসির উদ্দীন   |   বুধবার, ১৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনাপোল মোংলা কমিউটার ট্রেন চলাচল শুরু
২১

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল। গেল ১ লা আগস্ট ট্রেনটি চালু হলেও এর দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়।

 

বুধবার (১৪আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন বেনাপোল থেকে সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।  বেনাপোলের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বন্ধ থাকার পর আজ বুধবার আবার খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com