শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণহত্যার বিচার দাবিতে কুলিয়ারচরে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ:   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণহত্যার বিচার দাবিতে কুলিয়ারচরে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত
১২

গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

১৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম, সিআইপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন প্রমুখ। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগস্ট বিপ্লবে বিগত দিনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথি মো. শরীফুল আলম সিআইপি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে যারা গণহত্যা করেছে বাংলার মাটিতে তাদের কোন ঠায় হবেনা। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন চালিয়েছে তা আমরা কেউ ভুলে যায়নি। তিনি বলেন আমাদের নেতাকর্মীদের দিনের পর দিন বাড়ি ছাড়া করে রেখেছে।

বনে জঙ্গলে ঘুমাতে হয়েছে। গায়েবি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল জুলুমের শিকার হতে হয়েছে। নতুন স্বাধীনতার এ দিনে চুড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com