সফিকুল ইসলাম বাদল: | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাস উল্টে একজন নিহত হয়েছে। এ ঘনটায় অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত হন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com